Skip to content

আবরাম খান জয়ের প্রথম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক ॥
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আর শীর্ষ নায়ক শাকিব খান দম্পতির পুত্র আবরাম খান জয়ের প্রথম জন্মদিন আজ। গুলশানের একটি অভিজাত হোটেলে আজ সন্ধ্যায় এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচির মধ্যে সংবাদ সম্মেলনও রয়েছে। অপু বলেন, আমার আদরের ধন জয়ের আজ প্রথম জন্মদিন, দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের আর উচ্ছ্বাসের। জয়ই আমার জীবনের সেরা উপহার, সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। তাকে ঘিরে আমার পৃথিবী এখন রঙধনুর সাত রঙে সেজেছে। জয়ের প্রথম জন্মদিনে ওর জন্য সবার দোয়া চাই। এদিকে শাকিব খান তার পুত্র জয়ের জন্মদিন পালনে একটি এতিমখানায় এতিমদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবেন বলে জানা গেছে। যদিও গতকাল সারা দিন শাকিব তার মুঠোফোন বন্ধ রেখেছেন। তাই তার কাছ থেকে জয়ের জন্মদিন পালনের বিস্তারিত কিছু জানা যায়নি।
২০০৬ সালে অপু-শাকিব ‘কোটি টাকার কাবিন’ ছবিতে জুটি অভিনয় করেন। প্রথম ছবিতেই বিপুল দর্শকপ্রিয়তা পেয়ে যাওয়ায় এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে জুটি বাঁধেন। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় পরস্পর প্রেমের বাঁধনে জড়িয়ে যান। ২০০৮ সালের এপ্রিলে গোপনে বিয়ের পিঁড়িতে বসেন তারা। গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি নার্সিং হোমে অপুর কোল আলো করে আসে তাদের সন্তান জয়। তবে বিষয়টি গোপন রাখেন তারা। চলতি বছরের ১০ এপ্রিল নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলে লাইভে এসে অপু জানান তার গোপন বিয়ে আর সন্তানের কথা।

সূত্র : বিডি প্রতিদিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫