Skip to content

অসুস্থ হয়ে হাসপাতালে এরশাদ

স্টাফ রিপোর্টার ॥

অসুস্থ হয়ে রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে অসুস্থবোধ করায় তাকে সেখানে ভর্তি করা হয়।

বুধবার মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি (এইচ এম এরশাদ) এসিডিটির সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি সেখানেই বিশ্রামে (ভর্তি) রয়েছেন।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারে গত রোববার রংপুর সফরে যান এরশাদ। সোমবার সেখানে মেয়র প্রার্থীর পক্ষে দিনভর প্রচার চালান তিনি। তবে গতকাল রাত ৮টার দিকে জনসভায় থাকাকালে অসুস্থবোধ করেন তিনি। পরে রাত ৯ টার দিকে রংপুর সিএমএইচে গেলে ডাক্তারদের পরামর্শে ভর্তি হন তিনি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫