Skip to content

রোহিঙ্গাদের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ছাড়িয়ে যাচ্ছে!

স্টাফ রিপোর্টার ॥
মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও সহিংসতায় গত ১ মাসে বাংলাদেশে আশ্রয় নেওয়া এ শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮০ হাজারে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এ তথ্য দিয়েছে। ইয়েনিসাফাক

এর আগে যে ৩৫ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিলেও তা অন্তর্ভূক্ত না হওয়ায় সর্বশেষ হিসেবে রোহিঙ্গাদের এই সংখ্যা বৃদ্ধি হয়েছে। মিয়ানমারের রাখাইন অঞ্চলে দেশটির সেনাবাহিনীর ‘সার্জিক্যাল অপারেশনের’ মুখে অন্তত ৪ শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ নিহত হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। তবে বেসরকারি ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তথ্য অনুযায়ী এ সংখ্যা আরো বেশি। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা নির্যাতন চালাচ্ছে এমন অভিযোগ করে তারা বলেন, গুলি করে হত্যা ছাড়াও নির্বিচারে নারী ধর্ষণ ও তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫