Skip to content

রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের ১৫ রাষ্ট্রের বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক ॥
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের বৈঠক আজ।এই বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিনিও গুন্তারেসও বক্তব্য তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন, তার ভিত্তিতেই নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

তবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য না হওয়ায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সেখানে সরকারের বক্তব্য তুলে ধরবেন। এর আগে, মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।

পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাখাইন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাখাইনে জাতিগত নিধনের নিন্দা জানিয়ে রাখাইন সঙ্কট সমাধানে নিরাপত্তা পরিষদকে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয় ফ্রান্স ও ব্রিটেন।-তথ্যসূত্র : সময় টিভি

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫