Skip to content

চালের মূল্য বৃদ্ধিতে জড়িতদের সন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার ॥

চালের অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে জড়িতদের শনাক্তে বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপ-পরিচালক মো. আহমার-উজ্জামানকে প্রধান করে গতকাল (বুধবার) তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন ও উপ-সহকারী পরিচালক মো. সায়েদুজ্জামান।

উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, দুদকের কাছে খাদ্য বিভাগের কিছু কর্মকর্তা ও ব্যবসায়ীর যোগসাজশে চালসহ খাদ্যপণ্য মজুদের অভিযোগ এসেছে। মূলত তাদের বিরুদ্ধেই চলবে অনুসন্ধান।

এর তদারক কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে দুদকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫