বিনোদন ডেস্ক ॥
বলিউডের পর হলিউডবাসীর মনও প্রিয়াংকা চোপড়া জয় করে ফেলেছেন ইতিমধ্যে। টেলিভিশন সিরিজ থেকে চলচ্চিত্র, বড় বড় পার্টি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান মাতানো, বিজ্ঞাপনের মডেল- এই কোন ক্ষেত্রেই কম যাচ্ছেন না তিনি। এবার আরও একটি রেকর্ড গড়লেন তিনি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। ২০১৬ সালের ১ জুন থেকে ২০১৭ সালের ১ জুন সময়ে আয়ের নিরিখে তিনি আছেন আট নম্বরে। প্রিয়াংকা এই সময়ে আয় করেছেন ১ কোটি মার্কিন ডলার (৬৫ কোটি রুপি)। এই তালিকায় এক নম্বরে আছেন ‘মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া ভারজারা। তার আয় ৪ কোটি ১৫ লাখ ডলার (২৭১ কোটি রুপি)। এ নিয়ে টানা ছয়বার ফোর্বসের হিসাবে শীর্ষস্থান পেলেন তিনি। এর মধ্যে এক-চতুর্থাংশ এসেছে সিরিজ থেকে। বাকিটা তিনি আয় করেছেন বিজ্ঞাপনি চুক্তি থেকে।
বিশ্বের সেরা আয়ের অভিনেত্রীর তালিকায় প্রিয়াংকা
আপডেট :September 28, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
