স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষিত ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসনিা বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব ,মানবতার বাতিঘর” আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এই বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, তার হাস্যকর এমন মন্তব্যে গোটাজাতি লজ্জা পেয়েছে। সারাদেশের মানুষের শান্তি নষ্ট করে অশান্তির বীজ বপন করে কী শান্তির দূত হওয়া যায় কিনা সে প্রশ্ন চারদিকে ঘুরপাক খাচ্ছে।
রুহুল কবির রিজভী বলেন, ৭২-৭৫ এ দেশে যখন দুর্ভিক্ষ চলছিল তখন বর্তমান প্রধানমন্ত্রীর পিতাও শান্তির জন্য জুলিওকুরি পুরস্কার পেয়েছিলেন। তখন মানুষ বলতো ‘শেখ সাহেবের মাথায় জুলিওকুরি, আমরা সবাই ভাতে মরি’। রক্তাক্ত দু:শাসনের ওপর বর্তমান প্রধানমন্ত্রীও ওবায়দুল কাদের ঘোষিত ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত হয়েছেন।
গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডকে স্থায়ী রূপ দিয়েছে। ভয় দমিয়ে রাখার জন্যই বিচারবহির্ভূত হত্যাকান্ড করা হচ্ছে বলে মনে করেন তিনি।
কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই শেষ হয়েছে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক- এি পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে কিনা সংশয় প্রকাশ করা হয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়ার প্রধান কারণ কূটনীতিক ব্যর্থতা। রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব সোচ্চার হলেও বর্তমান সরকারের ভুমিকা নতজানু। কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গা পরিস্থিতি ভয়ংকর রুপ নিতে যাচ্ছেও মন্তব্য করেন রিজভী।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের গ্রামের বাড়ীতে দূর্গাপুজার অনুষ্ঠানে উৎসুক জনতা যোগ দিতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।
