Skip to content

এবার ফাঁস হলো অমিতাভের অপ্রত্যাশিত ছবি

বিনোদন ডেস্ক ॥

সম্প্রতি ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার সেট থেকে ফাঁস হয় আমির খানের ‘থাগস লুকের’একটি ছবি। এ ঘটনায় চরম বিরক্ত হন অমিতাভ বচ্চন। যিনি ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয় করছেন। তিনি চাননি এই সিনেমার চরিত্রগুলোর ‘লুক’ আগেই ফাঁস হয়ে যাক।

আমিরের ছবি ফাঁস হওয়ার পর থেকেই অনাহূত কাউকে সেটে ঢুকতে দেওয়া হচ্ছে না। বলে দেওয়া হয়েছে, অনুমতি ছাড়া কেউ সেটে ঢুকতে পারবে না। সংশ্লিষ্ট যাঁরা ভেতরে আছেন, তাঁদের ছবি তুলতে বারণ করে দেওয়া হয়েছে।

সেলফি তোলা একবারেই নিষেধ। আর এসব বিষয়ে নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা। এত কড়াকড়ির পরও একই সেট থেকে ফাঁস হলো অমিতাভের ছবি।

ছবিতে বিগ বির দৃষ্টি আর পোশাক দেখে মনে হচ্ছে তিনি যেন হিংস্র এক যোদ্ধা। ছবিতে দেখা যায়, আমির খানের অগোছালো চুল আর বিশাল গোঁফ, মুখে দাড়ি, সঙ্গে ময়লা পোশাক, আনমনে কোথাও হেঁটে যাচ্ছেন।

অমিতাভ বচ্চন মনে করেন সিনেমা মুক্তির আগেই যদি সবার লুক প্রকাশিত হয়। তাতে সিনেমাটির ব্যাপারে দর্শক আগ্রহ হারাবে। আর্থিক ক্ষতির মুখে পড়বে এই সিনেমা। এই ছবি ফাঁস হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর খুব রেগে যান আমির।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। এই প্রথম অমিতাভ বচ্চন ও আমির খানকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। ছবিটি ২০১৮ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় আমির খান, অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করছেন জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫