Skip to content

‘রোহিঙ্গা সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান চাই’

স্টাফ রিপোর্টার ॥

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকটের সমাধান চায় বাংলাদেশ। রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

মানবিক কারণে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিলেও এটি দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না জানিয়ে পরররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যে কোন আন্তর্জাতিক সমস্যারই শান্তিপূর্ণ সমাধান চায়।

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫ দফা প্রস্তাব দ্রুত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫