Skip to content

আগামী নির্বাচনের চেয়ে বড় ইস্যু হলো রোহিঙ্গা সমস্যা : সুলতানা কামাল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বেগম সুলতানা কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা সমস্যা।

তিনি বলেন, রোহিঙ্গারা অনুপ্রবেশকারী নয়, তারা নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে একটু আশ্রয়ের জন্য বাংলাদেশে এসেছে। তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের সু চি সরকার এবং বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশকে পদক্ষেপ নিতে হবে।

সুলতানা কামাল গত শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন। এসময় সুলতানা কামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নরওয়ে রাষ্ট্রদূত এইচ হি মিস সাইডেসেল বিলকেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ভিসা প্রসেসিং কর্মকর্তা দিববাঞ্জেলসহ ৪০ সদস্যের প্রতিনিধি দল, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম, সহকারী সমন্বয়কারী এম সানাউল হক, কুমুদিনী ওয়লে ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রী মতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী হাসপাতালের পরিচারক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫