Skip to content

গাজীপুরে অস্ত্রসহ তিন জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর এন্টি টেররিজম ইউনিট গাজীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ তিন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে।এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেলসহ জিহাদী বই।

আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশিদ।

পুলিশ সুপার জানান, কয়েকটি জেলার জামায়াতের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা সারাদেশে একযোগে নাশকতার পরিকল্পনা করার লক্ষে সমবেত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর এন্টি টেররিজম ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মহানগরীর রাজবাড়ীর সামনে সিএনজি স্টেশন এলাকা থেকে তিন জামায়াত নেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এসময় তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর যোগিতলা এলাকার লেহাজ উদ্দিনের ছেলে ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন আলী, ফরিদপুরের কোতয়ালী থানার পশ্চিম খাবাসপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. বদরুদ্দিন এবং একই এলাকার গেন্দু মোল্লার ছেলে ও ফরিদপুর সিটি কলেজ জামায়াতের সাধারণ সম্পাদক ওহাব আলী। তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান, মো. রাসেল শেখ, গোলাম সবুর ও সাখাওয়াত হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫