Skip to content

কোরানে গোমূত্র পান করার কথা লেখা আছে : যোগগুরু রামদেব

আন্তর্জাতিক ডেস্ক ॥
মুসলিমদের ধর্মগ্রন্থ কোরানে গোমূত্র পান করার কথা লেখা আছে বলে দাবি করেছেন ভরতের একজন যোগগুরু বাবা রামদেব।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গোমূত্রকে কীভাবে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যায়, সে কথা কোরানে লেখা আছে। কিছু ব্যক্তি পতঞ্জলির বিরুদ্ধে কথা বলতে গিয়ে এটিকে হিন্দু সংস্থা বলে অভিহিত করছে। আমি কি কোনওদিন হামদর্দের (এক মুসলিম ব্যক্তির প্রতিষ্ঠিত সংস্থা) বিরুদ্ধে কথা বলেছি? হামদর্দ, হিমালয়া ড্রাগ কোম্পানির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। হিমালয়া গ্রুপের ফারুক ভাই যোগ গ্রাম গড়ে তোলার জন্য আমাকে জমিও দিয়েছেন। কেউ যদি পতঞ্জলিকে হিন্দু সংস্থা বলে, তাহলে তারা শুধু ঘৃণার দেওয়াল তৈরি করবে।’
রামদেব আরও বলেছেন, পতঞ্জলিতে তার উত্তরসূরী হবেন প্রশিক্ষিত ৫০০ সাধু। তিনি নিজেই এই সাধুদের প্রশিক্ষণ দেবেন। তিনি আগামী ১০০ বছরের কথা ভাবছেন। তাই পতঞ্জলি ছেড়ে চলে যাওয়ার সময় উত্তরসূরী রেখে যাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫