Skip to content

আবারও সদস্য সংগ্রহ কর্মসূচির সময় বাড়ালো বিএনপি

স্টাফ রিপোর্টার ॥
দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সময় আরও এক মাস বাড়িয়েছে বিএনপি।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুইডেন বিএনপি শাখা আয়োজিত এক আলোচনা সভায় এই কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
‘অবাধ, নিরপেক্ষে ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের গুরুত্ব’ শীর্ষক এ সভায় রিজভী বলেন, দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সময় বৃদ্ধি করা হলো। অথ্যাৎ ১ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
উল্লেখ্য, গত ১লা জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের দুই মাসব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে ১০ টাকা। পরে রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে ১ অক্টোবর পর্যন্ত এক মাস বাড়ানোর ঘোষণা দেন।
আলোচনা সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনার পতনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মিজান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্যে রাখেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫