Skip to content

বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের হায়দরাবাদ, মৃত ৩

আন্তর্জাতিক ডেস্ক ॥
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ। ইতিমধ্যেই পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৮ মাসের একটি শিশু। মুষুলধারে বৃষ্টিতে বাড়ির পাঁচিল ভেঙে শিশুটি ও তার বাবার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আরও ১ যুবকের।

সোমবার হায়দরাবাদে মোট ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হায়দরাবাদের বিভিন্ন জায়গায় প্রায় কোমর সমান জল হয়ে গিয়েছে। স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। বিভিন্ন স্কুল-কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতন দেখা গিয়েছে ডেঙ্গির প্রকোপ। জল বাড়তে থাকায়, ডেঙ্গির প্রকোপ আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫