Skip to content

শীলঙ্কার ভারত সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক ॥

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে ভারত সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। সফরে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও এ সফরের প্রাথমিক একটি পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।

আগামী ১৬ নভেম্বর কলকাতা টেস্ট দিয়ে সফর শুরু করবে শ্রীলঙ্কা। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে নাগপুর ও নয়াদিল্লিতে। প্রথম টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লঙ্কানরা।

শ্রীলঙ্কা দলের ভারত সফর সূচি:

১ম টেস্ট: নভেম্বর ১৬, কলকাতা
২য় টেস্ট: নভেম্বর ২৪, নাগপুর
৩য় টেস্ট: ডিসেম্বর ২-৬, নয়াদিল্লি
১ম ওয়ানডে: ডিসেম্বর ১০, ধর্মশালা
২য় ওয়ানডে: ডিসেম্বর ১৩, মোহালি
৩য় ওয়ানডে: ডিসেম্বর ১৭, বিশাখাপতœম
১ম টি-২০: ডিসেম্বর, ২০, কটক
২য় টি-২০: ডিসেম্বর. ২২, ইন্দোর
৩য় টি-২০: ডিসেম্বর. ২৪, মুম্বাই

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫