বাংলাভূমি ডেস্ক ॥
অসুস্থ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় আছেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রধান বিচারপতি এসকে সিনহার অবস্থা জানতে চেয়ে মৌখিক আবেদনের পর এ নিশ্চয়তা দেন তিনি।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, আমি নিশ্চিত তিনি বাসায় আছেন। কেন দেখা করছেন না এটা তার ব্যাপার।
বাংলা নিউজ ও যুগান্তর থেকে নেয়া
