Skip to content

ওয়ানডে দল থেকে বাদ মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক ॥

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আর আসন্ন এই সিরিজে দল থেকে বাদ পড়েছেন লাসিথ মালিঙ্গা।

ইনজুরি থেকে ফেরার পর আগের মত ধার নেই মালিঙ্গার। গত জুনে ফেরার পর ১৩ ওয়ানডে খেলে ৬২.৩০ গড়ে নিয়েছেন ১০ উইকেট। ঊরুর চোটের কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস।

এদিকে টেস্ট দলে না থাকলেও ওয়ানডে ডাক পেয়েছেন পেসার দুশমন্থ চামিরা। আর দলে ফিরেছেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৩ অক্টেবর, দুবাইয়ে।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, লাহিরু থিরিমান্নে, কুসল মেন্ডিস, মিলিন্দা সিরিবর্ধনা, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চামিরা, বিশ্ব ফার্নান্দো, আকিলা দনঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫