Skip to content

অভিনেত্রীকেও চুমু খেতে আপত্তি নেই বিদ্যার!

বিনোদন ডেস্ক ॥

সম্প্রতি নেহা ধুপিয়ার শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বিদ্যা। সেখানে একের পর এক কৌশলী প্রশ্নে বিদ্যাকে আটকানোর চেষ্টা করছিলেন নেহা কিন্তু প্রতিবারই প্রশ্নের জাল কেটে বের হয়ে গেছেন বিদ্যা।

বিদ্যাকে প্রশ্ন করা হয়, চরিত্রের প্রয়োজনে যদি ক্যামেরার সামনে কোনো অভিনেত্রীকে চুমু খেতে হয়, তাহলে কী করবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অভিনেত্রী হিসেবে কাকে চাইবেন?

উত্তরে বিদ্যা বলেন, ‘হ্যাঁ। কেন নয়। এটা হয়তো আমার স্বাভাবিক প্রবৃত্তি নয় কিন্তু চরিত্রের জন্য আমি চুমু খেতেই পারি। আর এ রকম দৃশ্যের জন্য অভিনেত্রী হিসেবে চাইব পেনেলোপে ক্রুজ, সালমা হায়েক অথবা এমা স্টোনকে।’

বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্রের প্রচারের প্রস্তুতি নিচ্ছেন বিদ্যা। চলচ্চিত্রটির নাম ‘তুমহারি সুলু’। ছবিতে বিদ্যার বিপরীতে রয়েছেন মানব কল। ছবিটি চলতি বছরের ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫