Skip to content

৬৬০ কোটি ৮২ লাখ টাকা পাচ্ছে জিসিসি

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে বড় প্রকল্প দেওয়া হচ্ছে।

এ জন্য ৬৬০ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

প্রকল্পটি একনেকের আগামী সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

প্রকল্প অনুমোদন পেলে জিসিসি ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করবে।

কমিশন সূত্র জানায়, প্রকল্প অনুসারে নতুন পাকা সড়ক নির্মাণ ও বিদ্যমান সড়ক প্রশস্ত করা হবে। এতে যানজট কমে আসবে।

এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেন নির্মাণ ও বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হবে। এতে জনদুর্ভোগ কমবে।

জিসিসি আয়তনে সবচেয়ে বড় সিটি করপোরেশন। ভোটার সোয়া ১০ লাখ। তবে উন্নয়নে অনেক পিছিয়ে।

প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে অনুদান হিসেবে দেওয়া হবে ৫২৮ কোটি ৬৬ লাখ টাকা।

আর বাকি ১৩২ কোটি ১৬ লাখ টাকা সিটি করপোরেশনের তহবিল থেকে খরচ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫