Skip to content

তেল উৎপাদন কমিয়ে সৌদি আরব ও রাশিয়ার আয় ৮০ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক ॥
তেল উৎপাদন কমাতে সম্মত হয়ে গত বছর সৌদি আরব ও রাশিয়া উভয় দেশ ৪০ বিলিয়ন ডলার করে মোট ৮০ বিলিয়ন ডলার আয় করেছে এবং দুটি দেশ এধরনের তেল উৎপাদন হ্রাসে সম্মত না হলে আন্তর্জাতিক বাজারে এ জালানির দর ব্যারেল প্রতি ৩৫ মার্কিন ডলারে নেমে যেত। এ তথ্য দিয়ে রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’এর সিইও কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, তেল উৎপাদন হ্রাসে দুটি দেশের এ মতৈক্যে আন্তর্জাতিক বাজারে তেলের দর ব্যারেল প্রতি ৫৫ ডলার স্থির রাখা সম্ভব হয়েছে। স্পুটনিক ইন্টারন্যাশনাল

দিমিত্রিয়েভ গত বছর সৌদি আরবের সঙ্গে রাশিয়ার তেল উৎপাদন ও রফতানি নিয়ে যে চুক্তি হয় তার প্রশংসা করে বলেন, এর ফলে দুটি দেশের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে। দুটি দেশ এক সঙ্গে কাজ করলে তা যে অর্থবহ হতে পারে তাও প্রমাণ হয়েছে।
এদিকে সৌদি আরবের জালানি মন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, ওপেক ও ওপেকের বাইরের দেশগুলোর সঙ্গে এধরনের চুক্তি তেলের দর স্থিতিশীল রাখতে সাহায্য করেছে।

সৌদি আরব ও রাশিয়া নিজেদের মধ্যে এধরনের চুক্তি আগামী বছর পর্যন্ত বজায় রাখার ইচ্ছা ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন করলেও ভবিষ্যতে তা কি হবে এখনো অনিশ্চিত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫