Skip to content

আবারও অনস্ক্রীনে আসতে চলেছে শাহরুখ-জুহি ম্যাজিক

বিনোদন ডেস্ক ॥
‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘রাম জানে’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’— না! পর পর সিনেমার নাম লিখে আপনাকে বোর করছি না। একটু ভাবলেই বুঝতে পারবেন, এই সিনেমাগুলোর মধ্যে একটা বিশেষ মিল রয়েছে। গেস করতে পারছেন?

ঠিকই ধরেছেন। প্রত্যেক ছবিতেই একই জুটিকে বড়পর্দায় দেখেছেন দর্শক। শাহরুখ খান এবং জুহি চাওলা। একটা সময় ইন্ডাস্ট্রিকে একের পর এক বক্স অফিস হিট দিয়েছে এই জুটি। ফের তাঁরা স্ক্রিন শেয়ার করবেন বলে খবর। বলি সূত্রে জানা গিয়েছে, পরিচালক আনন্দ এল রাইয়ের পরের ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ। সেখানেই একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে জুহিকে। শোনা যাচ্ছে, এক সঙ্গে শুটিংও করেছেন তাঁরা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।

এই ছবিতে বামনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। জুহি ছাড়াও সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কইফ। ২০১২ সালে যশরাজ ফিল্মসের ‘যব তক হ্যায় জান’এর পর ফের এই ছবিতে তিন জনকে এক সঙ্গে দেখা যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫