Skip to content

পিকে-শাকিরা বিচ্ছেদের গুঞ্জন!

বিনোদন ডেস্ক ॥

আগেও বেশ কয়েক বার গুঞ্জন উঠেছিল শাকিরা-পিকের বিচ্ছেদ নিয়ে। এবার আবারও নতুন করে সেই গুঞ্জন শোনা যাচ্ছে। গুঞ্জন উঠেছে, জেরার্ড পিকে ও শাকিরার দীর্ঘ ৬ বছরের সম্পর্কে চিড় ধরেছে। শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে শাকিরা বিবাহ বিচ্ছেদ করে পিকের বাড়িতে থেকে নিজের বাড়িতে চলে গিয়েছেন।

যখনই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে তখনই তারা সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এমনকি শাকিরা পিকের প্রশংসা করে এও বলেছেন যে, বাবা হিসেবে পিকে যথেষ্ট দায়িত্বশীল। ৬ বছরের সংসার জীবনে তাদের দুই সন্তান শাশা ( ২) ও মিলান (৪)।

গত জুনে বন্ধু লিওনেল মেসির বিয়েতে সর্বশেষ পিকে-শাকিরাকে একত্রে দেখা যায়। তারপর এই দম্পতিকে আর একত্রে দেখা যায়নি। ইংল্যান্ডের সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবর অনুযায়ী, এমন কিছু কাণ্ড ঘটেছে যার জেরে শাকিরা নিজেই তাদের সম্পর্ক ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছেন পিকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫