Skip to content

‘সহ-অভিনেতাকে চুমু খেতে অস্বস্তি হয় না’

বিনোদন ডেস্ক ॥

সিনেমায় একটি ঘনিষ্ঠ দৃশ্য কিংবা চুমুর দৃশ্য থাকবে না, এটা কল্পনাই করা যায় না আধুনিক বলিউড ছবিগুলোতে। নায়ক- নায়িকারা অবলীলায় পেশাদারিত্বের সঙ্গে এই দৃশ্যতে অভিনয় করেন এবং সেই সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধও করেন। তেমনি শাহানা গোস্বামী জানালেন তার অভিজ্ঞতার কথা।

শাহানা বললেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে তার অসুবিধা হয় না। ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ে আপত্তি না থাকলেও তারও যে কিছু শর্ত থাকে সেটাও পরিষ্কার করে দিয়েছেন শাহানা।

তিনি বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্য বা চুমুর দৃশ্য তো স্বাভাবিক বিষয়। তবে পরিচালক বা যার সঙ্গে কাজটা করছি, তার সঙ্গে বোঝাপড়া থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, অভিনেত্রী হিসেবে এটাই তো আমার কাজ। নিজের কাজটাই ঠিক মতো করে যাওয়া উচিত।’

শাহানা আরও বলেন, ‘আমি অনেকবার চুমুর দৃশ্যে অভিনয় করেছি। একাধিকবার অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেছি। তবে কোনদিন আপত্তি করিনি। সহ অভিনেতাকে চুমু খেতে আমার অস্বস্তি হয় না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫