Skip to content

আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক ॥
তুরস্কের আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে কিছুতেই স্বীকৃতি দেওয়া হবে না এবং তাকে দেশত্যাগ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

এরদোগান বলেন, মার্কিন রাষ্ট্রদূত যদি নিজেই তুর্কি নাগরিকদের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তার দেশ (তুরস্ক) থেকে তাকে চলে যেতে হবে।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ প্রসঙ্গে বলেন, ওয়াশিংটনের ভিসা বন্ধের কারণে তুর্কি নাগরিক এবং মার্কিন নাগরিক একইসাথে ভোগান্তির শিকার হয়েছে।

সার্বিয়ার রাজধানি বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র উভয় দেশের ভিসা কার্যক্রম জটিল করে তুলেছে।

তিনি আরও বলেন, তুর্কি নাগরিকদের ভিসা কার্যক্রমের সিদ্ধান্ত যদি আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিজেই করে থাকেন তাহলে তাকে অবশ্যই দেশত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, তুরস্কের জনগণ কিছুতেই আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিবে না । বিদেশ সফরের পূর্বে মার্কিন রাষ্ট্রদূত আমার সাথে সাক্ষাত করতে চেয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখান করেছি।

এরদোগান জোর দিয়ে বলেন, কোন দেশের পক্ষে সম্ভব নয়, এ ধরণের গোয়েন্দাদের (মাকির্ন রাষ্ট্রদূত) কাজ করার সুযোগ দেয়া। সূত্র : আনাদোলু এজেন্সি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫