বিনোদন ডেস্ক ॥
বলিউডে বেশ সুসময় পার করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নিজেকে সুঅভিনেত্রী হিসেবে এরই মধ্যে প্রমাণও করেছেন বিভিন্ন ছবির মধ্য দিয়ে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন তিনি। আর চলতি মাসের ৩ তারিখ ব্যবসায়ী ও ডিজাইনার আনুশকাকে পাওয়া গেছে। ‘নাশ’ নামে গত ৩রা অক্টোবর একটি পোশাকের ব্র্যান্ড চালু করেন বলিউড এ অভিনেত্রী। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এরইমধ্যে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ব্র্যান্ডের উদ্বোধনীর সময় আনুশকা জানিয়েছিলেন, তিনি নিজেই সব পোশাকের ডিজাইন করেছেন। কিন্তু দেখা গেছে ব্র্যান্ডের বেশ কয়েকটি পোশাক তার ডিজাইন তো দূরের কথা এগুলো তার দেশেরই নয়। এগুলো কিনে আনা হয়েছে প্রতিবেশী দেশ চীন থেকে। এদিকে এ বিষয়ে আনুশকা কোন কথা বলেননি। তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আনুশকা। বিষয়টি নিয়ে এ অভিনেত্রী মুখপাত্র বলছেন, একাধিক অসঙ্গতির খবর তাদের কানে গেছে। সত্যটা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তারা!
আনুশকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
আপডেট :October 11, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
