Skip to content

ইসিকে মেননের ১২ দফা প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥

বর্তমান সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্ত স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয় কমিশনের নিয়ন্ত্রণে রাখা সহ ১২ দফা প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছে দিয়েছে ওয়ার্কার্স পার্টি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার (১১ অক্টোবর) দলটি সংলাপে অংশ নিয়ে সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে দলটির ১৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল নির্বাচনকে ১২ দফা প্রস্তাব দেয়।

দলটির দেয়া ১২ দফা প্রস্তাবের অন্যতম ছিল বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব। সংলাপে ওয়ার্কার্স পার্টি নির্বাচনের সময় সেনা মোতায়েনের বিপক্ষে মত দেয়। এ ছাড়া এবারের নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে নিজেদের অবস্থান জানায় ওয়ার্কার্স পার্টি।

পাশাপাশি কালো টাকার ব্যবহার বন্ধ, রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে ও সীমানা পুনঃনির্ধারণ সহ ১২ দফা প্রস্তাব তারা সংলাপে তুলে ধরেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫