Skip to content

দীপিকার পদ্মাবতীর মুখোমুখি হতে চায়না বিদ্যার তুমহারি সুলু

বিনোদন ডেস্ক ॥

লিপি পারভীন : বলিউডের আবেদনময়ী নায়িকা দীপিকা পাডুকোনের পদ্মাবতী চলচ্চিত্রের সঙ্গে সংঘর্ষ এড়াতেই বলিউডের আরেক মেধাবী অভিনেত্রি বিদ্যা বালান অভিনীত ‘তুমহারি সুলু’ চলচ্চিত্রের মুক্তি পিছিয়ে গেছে। আগামী ২৪ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তির কথা থাকলেও সেটিকে এগিয়ে ১৭ নভেম্বর করা হয়েছে বলে জানা যায়।

সুরেশ ত্রিভেনি পরিচালিত তুমহারি সুলু চলচ্চিত্রে বিদ্যা বালানকে একজন রেডিও জোকির ভূমিকায় দেখা যাবে। যিনি তার কাজ শেষে প্রায় প্রতি রাতেই দেরি করে বাড়ি ফেরেন। আর এভাবেই চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়।
অন্যদিকে সঞ্জয় লীলা পরিচালিত পদ্মাবতী চলচ্চিত্রে প্রধান চরিত্রে দীপিকা পাডুকোন, রণবীর সিং ও শহীদ কাপুরকে দেখা যাবে। ডিসেম্বের ১ তারিখে পদ্মাবতী মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার মুক্তি পাওয় পদ্মাবতী’র প্রথম ট্রেইলার ইতোমধ্যেই মানুষের মনে ব্যাপক সাড়া জাগিয়েছে। টাইমস নাউ

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫