Skip to content

শ্রীপুরে বাল্যবিয়ে হলে শাস্তি পাবে কাজি : ইউএনও

শ্রীপুর প্রতিনিধি ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাল্যবিয়ে হলে প্রথমে কাজিকে শাস্তির আওতায় আনা হবে।

কোথাও বাল্যবিয়ে আয়োজনের প্রস্তুতি হলে শ্রীপুর ইয়ুথ ফোরাম উপজেলা প্রশাসনকে তথ্য সরবরাহ করবে।

শিশুর সুরক্ষা নিশ্চিত ও বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইয়ুথ ফোরামের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।

ইয়ুথ ফোরামের সভাপতি সাহিদা আক্তার স্বর্ণার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ সাদী, উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান, মহিলাবিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ, প্ল্যান ইন্টারন্যাশনালের কর্মসূচি সমন্বয়কারী নজরুল ইসলাম, গোসিংগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাজউদ্দিন আহমেদ, শিক্ষক আবুল কালাম আজাদ, হারুন অর রশীদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫