স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে মানিক মিয়া (২৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মানিক লালমনিরহাটের হাতিবান্ধা এলাকার রহিম উদ্দিনের ছেলে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহির উদ্দিন বাংলানিউজকে জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় বাসা ভাড়া থেকে বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতো মানিক মিয়া। বুধবার সন্ধ্যায় ওই এলাকায় তুরাগ নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তিনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
টঙ্গীতে শ্রমিকের মরদেহ উদ্ধার
আপডেট :October 12, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
