Skip to content

শেখ হাসিনার নোবেল পুরস্কারের খবর কিসের ভিত্তিতে: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে সরকার ঘনিষ্ঠ একশ্রেণির সংবাদ মাধ্যম ছড়ালো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় নিশ্চিতভাবে নোবেল শান্তি পুরস্কার পেতে যাচ্ছেন। কিসের ভিত্তিতে এবং কি উদ্দেশ্যে তারা এই কাজটি করলো তা সরকারের এবং সৎ সাংবাদিকদের তদন্ত করে দেখা উচিত।

২২ ঘন্টা আগে নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এই দাবি করেন। তার স্ট্যাটাসটি আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য নিম্নে হুবহু তুলে ধরা হলো:-

‘বিদেশী যেসব সংবাদ মাধ্যম দেখতাম সেখানে নোবেল শান্তি পুরস্কার যারা পেতে পারেন তাদের মধ্যে পোপ ফ্রান্সিস, এঙ্গলা মার্কেল, হোয়াইট হেলমেট, বা ইরানের পারমানবিক মুল চুক্তির আলোচকদের নাম দেখতাম।’

‘অথচ বাংলাদেশে সরকার ঘনিষ্ঠ একশ্রেনীর সংবাদ মাধ্যম ছড়ালো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় নিশ্চিতভাবে এই পুরস্কার পেতে যাচ্ছেন।’

‘কিসের ভিত্তিতে এবং কি উদ্দেশ্যে তারা এই কাজটি করলো তা সরকারের এবং সৎ সাংবাদিকদের তদন্ত করে দেখা উচিত।’

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫