Skip to content

সংসদ ভেঙে দেবার প্রস্তাব দিবে বিএনপি : মির্জা ফখরুল

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী রবিাবার বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সংসদ ভেঙে দেওয়াসহ বেশ কয়েকটি প্রস্তাবনা দিবে। সংলাপে নির্বাচনকালীন সহায়ক সরকার, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনসহ বেশ কিছু প্রস্তাব দেয়া হবে। রোববার সংলাপে অংশ নেবে দলটির জ্যেষ্ঠ নেতারা।

সকালে অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে দেখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হবে তার খসড়া তৈরি করা হয়েছে । ইতিমধ্যে লন্ডনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে খসড়াটি পাঠানো হয়েছে। নানা প্রস্তাবের পাশাপাশি ইসিকে নিরপেক্ষভাবে ক্ষমতা প্রয়োগের দাবি জানানো হবে দলটির পক্ষ থেকে।

নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, সেনা মোতায়েন, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুননির্ধারণ, আইন সংস্কার, সবার জন্য সমান সুযোগ তৈরি, ইভিএম পদ্ধতি বাতিল, ভোটকেন্দ্রে প্রবেশে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেয়া, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারসহ ইসির কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরবে বিএনপি।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি ও ডিবিসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫