বিনোদন ডেস্ক ॥
‘পিঙ্ক’ ছবি তাকে রাতারাতি এনেছে লাইমলাইটে৷ প্রথম এ ছবির মাধ্যমেই বাজিমাত করেছিলেন তিনি। প্রশংসিত হয়েছেন তার অভিনয় ও পারফরমেন্স। তাই আর পেছনে ফিরে যেন তাকাতে রাজি নন অভিনেত্রী তাপসী পান্নু। অভিনয়ের পাশাপাশি মডেলিং এও সমান সাবলীল তিনি। সম্প্রতি তার অভিনীত ‘জুড়–য়া-২’ ছবিটিও ভালো ব্যবসা সফলতা পেয়েছে। সব মিলিয়ে বেশ সুসময় পার করছেন তিনি। আর তারই ধারাবাহিকতায় এবার খোলামেলা একটি ফটোশুটের মাধ্যমে নতুন করে আলোচনায় আসলেন তাপসী। সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য একটি ফটোশুট করেছেন তিনি। আর সেখানে একেবারে খোলামেলা রূপে ধরা দিলেন তাপসী। এর এর আগেও বলিউডের বেশ কিছু অভিনেত্রীর বোল্ড ছবি ধরা পড়েছে এই ম্যাগাজিনে। এবার সেই তালিকায় নাম লেখালেন তাপসী। তবে এমন ভিন্নরূপে তাকে আগে দেখা যায়নি। এরই মধ্যে এ ম্যাগাজিনের জন্য তোলা তাপসীর তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘জুডুয়া-২’ বক্স অফিসে সাফল্যের পর পরই এই ফটোশুট তার ভক্তদের কাছে উপরি পাওনা। অক্টোবর সংখ্যার জন্য এই ফটোশুটটি করেছেন তাপসী।
খোলামেলা রূপে তাপসী
আপডেট :October 15, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
