Skip to content

ইসির সঙ্গে বিএনপির সংলাপকে ইতিবাচক দেখছে আওয়ামী লীগ > সুষ্ঠু নির্বাচনে ইসিতে বিএনপির ২০ দফা প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥
সংসদ ভেঙে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, সকল রাজনৈতিক দলকে সভা সমাবেশের অনুমতি দিতে হবে। নির্বাচনে প্রতিরক্ষাবাহিনী নিয়োজিত করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দলের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা তুলে দিতে হবে রাজনৈতিক সভা-সমাবেশ করার অধিকার নিশ্চিত করতে হবে। ইভিএম/ডিভিএম যন্ত্র ব্যবহার করা যাবে না। দলীয়করণ ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হবে। একক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।

এদিকে ইসি’র সঙ্গে বিএনপির সংলাপকে ইতিবাচক বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সামনে আওয়ামী লীগের সঙ্গেও ইসির সংলাপ আছে। আমরা সংলাপে ১১ দফা উত্থাপন করবো। সেগুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে।’ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন সচিব নজরুল ইসলামের যোগদান ও পুরাতন সচিবের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছিল। আশা করি বিএনপি এবার সে ভুলের পুনরাবৃত্তি করবে না।

এর আগে সকালে বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, বিএনপির নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। বিএনপির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ মন্তব্য করেন। তিনি জিয়াউর রহমানসহ বিএনপি সরকারের নানা ইতিবাচক কর্মকা- তুলে ধরেন সিইসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫