স্টাফ রিপোর্টার ॥
সরকারি কর্মকর্তাদের প্রতি জনগণের আস্থার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, আমরা চেয়েছিলাম টোকিও শহরের ন্যায় ঢাকা শহরকে রি-ডেভেলপম্যান্ট করতে। কিন্তু জনগণের আস্থাহীনতার কারণে আমরা এইসব প্রকল্প থেকে সরে এসেছি।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে ব্রাক ব্যাংক আয়োজিত নগর দারিদ্র্যদের জন্য গৃহায়ণে অর্থায়ন বিষয়ক জাতীয় সম্মেলনে সাঈদ খোকন এসব কথা বলেন।
আমরা যে শহরকে মডেল মনে করি সেই শহরগুলো ৫০ বছর আগে আমাদের মতো অবস্থায় ছিলো। এ ক্ষেত্রে জনগণকে সচেতন করা এবং মনোজগতকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। তবে এতে সময় লাগবে। দরিদ্র জনগোষ্ঠীকে পুনর্বাসন ক্ষেত্রে তিনি আরো বলেন, ঢাকা শহরের রাস্তাঘাটে যে সমস্ত মানুষ চরম দারিদ্র্যসীমায় বসবাস করে একই রকমভাবে গ্রাম অঞ্চলে এমন দরিদ্রতা নেই। এর অন্যতম কারণ হলো গ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানুষ তার ভিটেমাটি হারিয়ে ঢাকার রাস্তায় এসে বসবাস শুরু করেছে। আমরা একটি পরিকল্পনা নিয়েছি। এসব দরিদ্রদের জন্য টিনশেড ঘড়ে পুনর্বাসন না করে বহুতল ভবন করে দেয়ার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করা হবে।
