Skip to content

নাফ নদীতে ফের রোহিঙ্গা ভর্তি নৌকাডুবি, ৮ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি ॥
মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়ন-নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে কক্সবাজারের নাফ নদীতে আটজনের মৃত্যু হয়েছে। আরও ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সোমবার (১৬ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

জেলার টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানিয়েছেন, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৮ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা। চলতি মাসের শুরুর দিক থেকে কমে আসা রোহিঙ্গা প্রবেশ আবার বাড়তে শুরু করেছে।

রোহিঙ্গাদের বাংলাদেশের আসার ঢল শুরু হওয়ার পর এ পর্যন্ত নাফ নদী ও সাগরে অন্তত ২৬টি নৌকা ডুবির ঘটনায় নিহত হয়ে প্রায় দুশো রোহিঙ্গা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫