Skip to content

হিলারির মতো শত্রু পেয়ে আমি গর্বিত : নাইজেল ফ্যারাজে

আন্তর্জাতিক ডেস্ক ॥
চলতি মাসে সত্তরে পদার্পন করবেন হিলারি ক্লিনটন। সম্প্রতি নিজেকে নিয়ে বই লেখার পর বেশ সমালোচনার মুখোমুখি হচ্ছেন হিলারি। তার সমালোচনা করতে পিছিয়ে নেই নাইজেল ফ্যারাজেও।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম থেকেই সাপোর্ট করে এসেছে যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্স পার্টির নেতা ফারাজে। এই কারণে আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নিজের জায়গা দখল করতে আসা হিলারির সঙ্গে বহুবার বেধেঁছে ফ্যারাজের।

সম্প্রতি নিজের লেখা বইয়ের প্রমোশনের কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন হিলারি। বইতে নিজের রাজনৈতিক জীবনের কথা লিখেছেন তিনি,লিখেছেন ২০১৬ সালে কেনো তিনি হেরে গেলেন ট্রাম্পের কাছে।

বই প্রসঙ্গ থেকেও হিলারিকে নিয়ে বিভিন্ন কথা বলছেন ফ্যারাজে। ফ্যারাজে বলেন, দেশের কাছে নিজেকে কুতসিৎ ভাবে প্রকাশ করছেন হিলারি। নির্বাচনের হারার জন্য সারা বিশ্বকে দোষারোপ করছেন। এবার এসব বাদ দিন । আপনি হেরে গেছেন।’ টেলিগ্রাফ,এলবিসি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫