Skip to content

রামপুরা-বনশ্রীতে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর কিছু এলাকায় পূর্বঘোষণা ছাড়াই বাসা বাড়িসহ শিল্প প্রতিষ্ঠানে প্রায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ ছিল না।

বিষয়টি নিশ্চিত করে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার রাত ২টা থেকে রামপুরা, বনশ্রী, মহানগর প্রজেক্টসহ আশপাশের এলাকায় এ অবস্থা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় বসবাসকারীরা। গ্যাস না থাকায় অনেক বাসাতে সকাল থেকে রান্না হয়নি। ফলে স্থানীয় হোটেলগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়

এ বিষয়ে তিতাসের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পূর্ব রামপুরায় সংস্কারকাজ চলার সময় রোববার রাতে তিতাস গ্যাস লাইনের ৬ ইঞ্চি একটি পাইপ কাটা পড়ে। এ কারণে এসব এলাকায় গ্যাস নেই।

জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্রের (দক্ষিণ) ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহনেওয়াজ হোসেন সমকালকে জানান, সিটি করপোরেশনের সংস্কার কাজ চলার সময় ৬ ইঞ্চি একটি পাইপ কাটা পড়ে। পরে তা মেরামত করে সকাল সাড়ে ১০টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫