Skip to content

দেশ ছেড়ে পালানোর ছক তৈরি করেন রাম রহিম

আন্তর্জাতিক ডেস্ক ॥
গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালানোর ছক কষেছিলেন ধর্ষক গুরমিত রাম রহিম। স্বঘোষিত গডম্যানের পাসপোর্ট বাজেয়াপ্ত করে দাবি করেছে হরিয়ানা পুলিশ।

রাম রহিমের ছায়া সঙ্গিনী হানিপ্রীতকে নিয়ে গঙ্গানগরের গুরুসর মোডিয়া গ্রামে তল্লাশি চালান তদন্তকারীরা। জানা গিয়েছে, তল্লাশির সময় একটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুটি পাসপোর্ট- একটি আসল ও একটি জাল। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়।

বিদেশে পালানোর জন্যে এই জাল পাসপোর্ট তৈরি করা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ। পাসপোর্ট তৈরিতে কে বা কারা রাম রহিমকে সাহায্য করেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫