বাংলাভূমি ডেস্ক ॥
আবারও উখিয়া সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নিয়েছে আরও কয়েক হাজার রোহিঙ্গা। তবে মঙ্গলবার (১৭ অক্টোবর) এই সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।
অন্যদিকে শাহপরীর দ্বীপ হয়ে মিয়ানমারে সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে রক্ষা পেতে পালিয়ে আসা বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।
প্রশাসনের হিসাবে গতকাল সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। পালিয়ে আসা উদ্বাস্তুদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
