Skip to content

গাজীপুরে বিয়ে করে রেহাই পেলেন প্রভাষক ফরিদ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে নারী পুলিশ কনস্টেবলের সাথে প্রেমের নামে প্রতারণার অভিযোগে আটক প্রভাষক অবশেষে বিয়ে করেছেন।
সোমবার সন্ধ্যায় মহানগরীর চিকেন চিলি রেস্টুরেন্টে কাজী আজিম উদ্দিন কলেজের ইংরেজি শিক্ষক ফরিদুর রহমান কবুল সম্পন্ন করেন।
এর আগে রবিবার বিকেলে বিশ্বাস ভঙ্গের অভিযোগে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ।
বিয়েতে রাজি হওয়ার পর সোমবার দুপুরে তাকে ছাড়া হয়। দেনমোহর ধার্য করা হয় ১২ লাখ টাকা।
আগে থেকে আপত্তি দেওয়া প্রভাষকের বাবা ও মা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
কাজী আজিম উদ্দিন কলেজের একজন শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন।
সার সংক্ষেপ : ওই কনস্টেবল গাজীপুর সরকারি মহিলা কলেজের বিকম তৃতীয় বর্ষের ছাত্রী। কাজী আজিম উদ্দিন কলেজে পরীক্ষা চলাকালীন তাদের মধ্যে পরিচয় হয়। পরে তা সম্পর্কে গড়ায়।
এরপর ওই নারী প্রভাষক ফরিদকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু তিনি তালবাহানা করে এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫