Skip to content

প্রধান বিচারপতির স্ত্রী সুষমা সিনহাও দেশ ছাড়লেন

স্টাফ রিপোর্টার ॥
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার স্ত্রী সুষমা সিনহাও অস্ট্রেলিয়া উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

বিমানবন্দর আর্মস পুলিশ ব্যাটালিয়ন এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে প্রধান বিচারপতি এস কে সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ছেড়ে যান।

উল্লেখ্য, ১ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে একটি চিঠি দেন।

উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিভিন্ন শারীরিক জটিলতার কথা বলে গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

গত ১০ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো এক চিঠিতে এসকে সিনহা জানান, তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থান করতে চান।

পরে বৃহস্পতিবার (১২ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে অবস্থানকালীন বা তার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা।

প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া গমনের পরের দিনই তার বিরুদ্ধে নৈতিক স্খলন, অনিয়ম-দুর্নীতিসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। ওইদিন ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত দালিলিক তথ্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে হস্তান্তর করেছেন বলে সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫