Skip to content

ট্রাম্পের ‘৮ দেশ’ নিষেধাজ্ঞা নিষিদ্ধ করেছে আদালত

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্র ভ্রমণে আট দেশের নাগরিকদের ওপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ঘোষণা স্থগিত করেছে আদালত। ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা চলতি সপ্তাহেই কার্যকর হবার কথা ছিল। কিন্তু এরইমধ্যে ডেরিক ওয়াটসন নামের একজন বিচারপতি হাওয়াই অঙ্গরাজ্যে ট্রাম্পের ওই আদেশকে নিষিদ্ধ ঘোষণা করেন।

গত মাসে দেয়া ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ঘোষণা ছিলো ছয়টি মুসলিম দেশের নাগরিক। দেশগুলো হলো ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চাদ। এছাড়া, দক্ষিণ কোরিয়া এবং ভেনেজুয়ালাও ছিল এই নিষেধাজ্ঞার আওতায়।

এই আদেশ জারি করার সময় এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশান ল বা অভিবাসী আইনের আওতায় প্রেসিডেন্ট এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

এই আদেশে বিচারক ওয়াটসন আরো বলেন, ১৫০ মিলিয়ন জাতীয়তার মধ্যে কেবল এই ছয়টি নির্দিষ্ট দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলে যে কথা বলা হয়েছে তার পক্ষে যথেষ্ট প্রমাণাদি নেই।

নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী একধরণের আলোচনা- পর্যালোচনার উপর ভিত্তি করে গত সেপ্টেম্বরে হোয়াইট হাউজ সর্বশেষ এই ভ্রমণ-নিষেধাজ্ঞাটি আরোপ করেছিল। বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫