Skip to content

কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে দ্বন্দ্বে পিকে-মেসি

স্পোর্টস ডেস্ক ॥

কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে খুবই সোচ্চার বার্সা তারকা পিকে। প্রায়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে এসব নিয়ে বিভিন্ন পোস্ট দেন। এমনকি প্রয়োজনে স্পেন দল ছাড়ারও হুমকি দিয়েছিলেন তিনি। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্পেনের সমর্থকদের বিভিন্ন ব্যাঙ্গ শুনতে হয়েছে তাকে। এবার রাজনীতি নিয়ে মেসির সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন পিকে।

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচ শেষে এই কথা, সেই কথায় পিকের সঙ্গে লেগে যায় মেসির। তিনি বলে দেন পিকের উচিত রাজনীতি নিয়ে অতিরিক্ত মাথা না ঘামিয়ে পুরোপুরি ফুটবলে মনঃসংযোগ করা।

স্প্যানিশ টিভি সাংবাদিকের বরাত দিয়ে ব্রিটেনের পত্রিকা ডেইলি স্টার লিখেছে, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে মেসি এসব নিয়ে পুরো দলকেই সাবধান করেন। এসব অতি রাজনীতিকরণের ফলেই বার্সার ম্যাচের ফলেও প্রভাব পড়েছে বলে মত দেন আর্জেন্টাইন সুপারস্টার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫