Skip to content

শ্রীপুরে উঠান বৈঠকে উজ্জীবিত হচ্ছেন তৃণমূল ভোটাররা

আঃ হান্নান মোল্লা ॥
গাজীপুর: প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভাসহ গাজীপুর-৩ আসনে (শ্রীপুর, কাউলতিয়া,মির্জাপুর) উঠান বৈঠকে নারী পুরুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করছেন । নেতৃবৃন্দ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও আগামীর পরিকল্পনা তুলে ধরছেন এবং ভোটারা প্রতিটি কথা গুরুত্বের সাথে শুনে প্রশ্নের উত্তর দিচ্ছেন। উঠান বৈঠকের নির্দেশনায় ও বাস্তবায়নকারী হলেন গাজীপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুুজ। মুনাফেক খুনী মুস্তাকের পদলেহনকারীরা কখনো বঙ্গবন্ধুর আর্দশ সৈনিক হতে পারে না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে তৃণমূলে আওয়ামীলীগকে সু-সংগঠিত করার জন্য গাজীপুরের মত প্রতি জেলায় উঠান বৈঠক প্রয়োজন মনে করেন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ মাহতাব উদ্দীন বলেন, আমি সবুজ ভাইয়ের নেতৃত্বে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিদিন উঠান বৈঠকে কাজ করে আসছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তাঁর সফলতা ও স্বপ্ন সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে তুলে ধরছি । উঠান বৈঠকের মাধ্যমে কর্মী ও ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে । প্রায় সকল বৈঠকেই শুভেচ্ছা বক্তব্যের মধ্যে মানুষের মনের কথা তুলে ধরার আহ্ববান জানান। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় ত্বরান্নিত করার লক্ষ্যে সাধারণ মানুষের পরামর্শ গ্রহণ করছি।

জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান মুঠোফোনে জানান, উঠান বৈঠক শেখ হাসিনার চিন্তার বহিঃপ্রকাশ যা গাজীপুরে শুরু হয়েছে। অন্যান্য কিছু জেলাতেও হয়েছে। নারীরা মিটিং মিছিলে অংশগ্রহণ করে না। তাদের কাছে শেখ হাসিনার বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে উঠান বৈঠকের গুরুত্ব অতুলনীয়। উঠান বৈঠক হলো, বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের ধারনা ও প্রতিক্রিয়া কী তা জানা। কোন সমস্যা থাকলে তার প্রতিকার করা। ৮ বছরের এই সরকার কি করেছে আর সামনে কি করবে তা তুলে ধরা। কিভাবে আগামী নির্বাচনে নৌকার বিজয় আনা যায় সে পরামর্শ গ্রহণ করা।

জাতীয় চার নেতা পরিষদের জুয়েল মাহমুদ আসিফ জানান, উঠান বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়েছে । প্রতিদিন শত শত পোষ্ট ও শেয়ার থেকে দেখা যায় যে নারীরা আনন্দের সাথে অংশ গ্রহণ করছে। কিছু কিছু ভিডিওতে দেখা যায়, নারীরা শ্লোগান ধরেছে “সবুজ ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে”। “শেখ হাসিনা এগিয়ে চল আমরা আছি তোমার সাথে”।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫