Skip to content

বাংলাদেশে পেপ্যালের ‘জুম সার্ভিস’ চালু

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপ্যালের ‘জুম সার্ভিস’।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’ এর দ্বিতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করে তথ্যপ্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প।

সজীব ওয়াজেদ জয় বলেন, পেপ্যালের ‘জুম সার্ভিস’ এর মাধ্যমে দেশের বাইরের পেপ্যাল অ্যাকাউন্টধারীরা সহজেই তার অ্যাকাউন্ট থেকে সরাসরি বাংলাদেশী জুম গ্রাহকের একাউন্টে অর্থ পাঠাতে পারবেন (ইনবাউন্ড)। এই টাকা সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশের ব্যাংকে চলে আসবে। ১০০০ ডলারের নিচে আসলে ৫ ডলার এবং এর বেশি আনলে কোন চার্জ দিতে হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫