Skip to content

ম্যানচেস্টার ইউনাইটেডের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক ॥

চ্যাম্পিয়ন্স লিগে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলরক্ষকের ভুলে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে মরিনহোর দল।

প্রতিপক্ষের মাঠে পগবা-ফেলাইনিকে ছাড়াই মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় ম্যানইউ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় রেড ডেভিলসরা। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় ইউনাইটেড। বাঁ দিক থেকে মার্কাস র‌্যাশফোর্ডের নেওয়া বাঁকানো ফ্রি কিক গ্লাভসে নিলেও পিছিয়ে গোললাইন পেরিয়ে যান গোলরক্ষক। এ গোলেই টানা তৃতীয় জয় নিয়ে পর্তুগাল থেকে ফিরেছে ইংলিশ জায়ান্টরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ইউনাইটেড।

এদিকে দিনের অপর ম্যাচে রোমার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি। আর মেসির শততম গোলে অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫