Skip to content

হাতে সিগারেট, খোলামেলা পোশাক, সেই ছবি নিয়ে যা বললেন মাহিরা!

বিনোদন ডেস্ক ॥

রণবীর কাপুরের সঙ্গে তার ছবি ক’দিন আগে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এটি আলোড়ন ফেলেছিল বলিউডেও। সেই ছবি নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

সম্প্রতি এক টেলিভিশন শোতে রণবীরের সঙ্গে তোলা ছবি প্রসঙ্গে মাহিরা বলেন, ‘এটা আমার ব্যক্তিগত বিষয়। আর একজন ছেলে এবং মেয়ে হ্যাংআউট করবে এটাই তো স্বাভাবিক। আর এখনকার যুগে তো সর্বত্র মিডিয়া। এ ঘটনাটি থেকে আমি অনেক কিছু শিখলাম।’

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল ধূমপান করছেন রণবীর ও মাহিরা। দুজনে সে সময় নিউইয়র্কে ছিলেন বলে বলিমহলের খবর। ইতোমধ্যেই চাউর হয়ে গেছে দুজনের মধ্যকার প্রেমের গুজনও।

সিগারেট খাওয়া নিয়ে জানতে চাইলে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা বলেন, ‘এমনিতে আমি খুবই সতর্ক। আর কোনও কিছু নিয়ে শো-অফ করার অভ্যেসও নেই আমার।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫