স্টাফ রিপোর্টার ॥
বর্তমান সময়ে দেশে ইন্টারনেট সেবার প্রয়োজনীয়তা অপরিহার্য্য। সেই ইন্টারনেট এর গতি গত বেশ কয়েকদিন ধরে ধীর গতি দেখা যাচ্ছে।
আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএসসিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যই জানিয়েছে।
জানা যায়, সাবমেরিন ক্যাবলের কক্সবাজার প্রান্তে দ্বিতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ চলছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এমনটিই জানিয়েছে। এর ফলে আগামী ২৩-২৭ অক্টোবর দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশে কক্সবাজার ক্যাবল ল্যান্ডিং স্টেশন হতে ১১৫ দশমিক ৪ কিলোমিটার দূরে স্থাপিত দ্বিতীয় রিপিটারটি প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।
এ কাজের জন্য পাওয়া সিডিউল অনুযায়ী আগামী ২৩ অক্টোবর থেকে আনুমানিক (৩ বা ৪ দিন) অর্থাৎ ২৭ অক্টোবর ঝঊঅ-গঊ-ডঊ-৪ এর বাংলাদেশ অংশে বিএসসিসিএলএর সব সার্কিট গুলো বন্ধ থাকবে। ফলে দেশে ইন্টারনেট সেবা আগামী ২৩-২৭ অক্টোবর পর্যন্ত বিঘ্নিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই সময়ে SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবল ও আইসিটি অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে। ফলে দেশের ব্যান্ডউইডথ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে।
