Skip to content

উত্তাল পদ্মায় নৌ-চলাচল ব্যাহত

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ ॥

বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে প্রবল ঢেউ থাকার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল কমেছে। বন্ধ রয়েছে লঞ্চ, সি-বোটসহ অন্যান্য নৌযান চলাচল।

বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে পদ্মা উত্তাল হতে শুরু করলে দুপুর পৌনে ১২টার দিকে সম্পূর্ণভাবে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

মাওয়া নৌফাঁড়ি ইনচার্জ সুরুজিত কুমার ঘোষ জানান, গতকাল রাত পর্যন্ত ফেরি চলাচল স্বভাবিক ছিল। তবে সকাল থেকে আকাশের অবস্থা খারাপ হতে থাকে এবং নদীতে বড় ঢেউ সৃষ্টি হতে থাকে। এমতাবস্থায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বড় ১১টি ফেরি বন্ধ করে দেয়। বর্তমানে ছোট ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রেখেছে। একারণে ঘাট এলাকায় প্রায় তিনশ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরো জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে সি-বোট বন্ধ থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয়। তবে নদীতে ঢেউ ও বৃষ্টিসহ বাতাস বাড়তে থাকলে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫