বিনোদন ডেস্ক ॥
অনেক দিন ধরেই পর্দায় নেই বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসু। অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর থেকে তাকে আর নতুন কোন ছবিতে দেখা যায়নি। বরংচ স্বামীর সঙ্গেই বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন তিনি। যেন তাদের এই ভ্রমন শেষই হচ্ছিলো না। আজ সুইজারল্যান্ড তো পরের সপ্তাহে মালদ্বীপ এমন করেই কাটছিলো তাদের সময়। তবে এবার থামছেন বিপাশা।
সম্প্রতি দেশে ফিরেছেন বিপাশা। খুব শিগগিরই কাজে ফিরছেন তিনি। নতুন ছবির ব্যাপারে এরই মধ্যে কথা পাকাপাকি হয়েছে। নাম না ঠিক হওয়া এই ছবিটি নির্মাণ করছেন বিক্রম ভাট। ভাটদের প্রোডাকশনেই সব থেকে বেশি সফল হয়েছেন বিপাশা। আর তাই বিরতি নিয়ে এ প্রোডাকশনের ছবিতেই কাজ করতে যাচ্ছেন বলে বেশ আনন্দিত তিনি। এ বিষয়ে বিপাশা বলেন, অনেকটা সময় আমি ও করণ আনন্দে কাটিয়েছি। এবার দুজনই কাজে ফিরছি। তারই ধারাবাহিকতায় বিক্রম ভাটের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছে। বরাবরের মতো এখানেও সুপারহট বিপাশাকেই আবিস্কার করতে পারবেন সবাই। আগামী মাস থেকেই এর কাজ শুরু হচ্ছে। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার।
সুপারহট বিপাশা
আপডেট :October 20, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
